ইসলামপুর আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত
ওসমান হারুনী, জামালপুর প্রতিনিধি:”সবাই মিলে গড়ব দেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ”এই প্রতিপাদ্য জামালপুরের ইসলামপুরে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শনিবার (৯ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সামনে সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন চলাকালে উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক বিএসসি, রোজিনা আক্তার চায়না, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহানুর রহমান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস, সাধারণ সম্পাদক আমিনুর রহমান লরেন্স, ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সুমন তালুকদার সহ অনেকে বক্তব্য রাখেন।
মানববন্ধনে উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, এনজিও প্রতিনিধি, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































